যথাযত মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারোওয়ার জাহান, উপজেলা প্রকৌশলী নরনবী খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহামন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরণা রানী দেবনাথ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবুল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক,মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানির তার সঙ্গে ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।