খুলনা মফস্বল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জিনিউজবিডি২৪ খুলনা ব্যুরো সাংবাদিক গাজী যুবায়ের আলম অসুস্থ। তার শারীরিক অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাসভবনে ছুটে যান খুলনা মফস্বল প্রেসক্লাবের অসংখ্য নেতৃবৃন্দ।
গতকাল রোববার ০৬ সেপ্টেম্বর খুলনা নগরীর ৩১নং ওয়ার্ডের লবণচরা এলাকায় খানজাহান আলী রূপসা সেতুর পশ্চিম পাড়ে বাইপাস সড়কের মোক্তার হোসেন সড়কের হাজী আব্দুল মালেক জামে মসজিদের সামনে ০১ নং গলির প্রথমে চারতলা ভবনে সাংবাদিক গাজী যুবায়ের আলমের বাসভবনে তাকে সন্ধ্যা ০৬ টার সময় দেখতে যান খুলনা মফস্বল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম নবীন, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান টুকু, সহ-সভাপতি বরুণ কান্তি মন্ডল, সহ-সভাপতি গোলাম কিবরিয়া তুহিন, সহ-সভাপতি মারুফা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন,
কোষাধ্যক্ষ মোঃ মাজারুল আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু,প্রচার সম্পাদক আব্দুল আলিম, বদরুজ্জামান খাকি,কার্যনির্বাহী সদস্য হোসেন মোহাম্মদ হাফিজ (ডালিম),মোঃ আকবার আলী, কার্যনির্বাহী সদস্য মোছাঃ আসমা বেগম,ডাঃ ফিরোজ হোসেন সহ প্রেসক্লাবের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক গাজী যুবায়ের আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় প্রেসক্লাবের পক্ষ্য থেকে তাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হয়।
অন্য দিকে একই দিন রাত সাড়ে, ০৮ টার সময় লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের আমন্ত্রণে বিশ্ব রোড মোড়ে চটপটির আড্ডার অংশ গ্রহন করেন। এসময় সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক সহ সকল পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।