সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে বিমানবন্দরগামী প্রবাসীদের বহনকারী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন।

জানা গেছে, তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে আল-খুরমা এলাকায় দুর্ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ ৪ জন নিহত হন।

নিহতদের সবার বাড়ি সিলেট কানাইঘাট এলাকায়।প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। বাকি দুই প্রবাসীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।