ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর কন্যা জাইমা রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজের অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পদক, বিএনপি নেতা খন্দকার আল আমিন।

গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকালে “ঝধসরস অযসবফ” নামের একটি ফেসবুক আইডিতে ওই পোস্ট বা ভিডিও দেখতে পান বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

জিডিতে মোঃ আল আমিন অভিযোগ করেন, মোঃ রিফাত ও মোঃ মাসুমসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার, কুৎসা রটনা ও হেয়প্রতিপন্ন করার মতো কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, আমরা জিডির অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।