আজ ১০ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলার পদ্মা নদী, গড়াই নদী ও হরিপুর ব্রীজ কেন্দ্রিক উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে জেলার নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সহিত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম । পুলিশ সুপার, জেলার নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদেরকে জেলার পদ্মা নদী, গড়াই নদী ও হরিপুর ব্রীজ কেন্দ্রিক সংগঠিত উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও সম্মানিত পুলিশ সুপার রাতের বেলা গড়াই নদীতে যেন উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা না হয় সেজন্য সন্ধ্যার পরে নৌকাগুলো বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়িক নেতৃবৃন্দকে অনুরোধ করেন ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া, মোহাম্মাদ জাকির হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, ডিআইও-১ (ডিএসবি),কুষ্টিয়া, সহ জেলা পুলিশের অফিসারবৃন্দ।