গাইবান্ধার সুন্দরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে২০টি জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০সেপ্টম্বর) বিকেল ৩টা৪৫ মিনিটে উপজেলার পাশ্ববর্তী গোয়া এলাকায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা চায়না দুয়ারী জালের আনুমানিক দৈর্ঘ্য ৭শফুট জালের দৈর্ঘ্য ৬০ ফুট।
জব্দকরা জালগুলো উপজেলা পরিষদ মাঠে কেরাসিন ঢেলে আগুনে পোড়ানো হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার কৃষিবীদ মাধব রায়,উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, আইসিটি অফিসার কৃঞ্চচন্দ্র সরকার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃবাবুল আহমেদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি একেএম শামছুল হক উপজেলা সমবায় অফিসার।
উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহারে দেশীয় মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।