জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিগত সরকারের সমালোচনা করে বলেছেন, লুটপাটের রাজনীতি আর চলবে না। যারা অতীতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সুযোগ নিয়েছেন, তারা আর সেই সুযোগ পাবেন না। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণ যাকে চাইবেন, তাকেই নির্বাচিত করতে পারবেন। জনগণের মতামত ও রায়কে সবাইকে সম্মান করতে হবে। জনগণের রায় মেনে নিতে হবে, আগে যারা খেয়েছে তারা আর সুযোগ পাবে না।
তিনি আরও বলেন, লালমোহন ও তজুমদ্দিন এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নে তিনি কাজ করে যাবেন। এলাকার উন্নয়ন, জনসেবা ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে তিনি নিজ এলাকায় আসেন। এ সময় তিনি জেলার লালমোহন ও তজুমদ্দিনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।