মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন এবং উপজেলা পরিষদের ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেশিনগুলো বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক,মোঃ আজম উদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা পরিষদের এডিপি অর্থায়নে প্রণোদনা কর্মসুচির আওতায় ১০০টি এয়ার ফ্রো মেশিন ও ফগার মেশিন বিতরণ করা হয়।

পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ। মেশিনের মাধ্যমে সংরক্ষণস্থলে বায়ু চলাচল নিশ্চিত করে অতিরিক্ত আর্দ্রতা ও গরম বাতাস কমাতে সহায়তা করা যায়, ফলে পেঁয়াজ দ্রুত নষ্ট হওয়া, পচন ও সংরক্ষণজনিত ক্ষতি কমানোর সুযোগ তৈরি হবে। সঠিকভাবে শুকানো ও উপযুক্ত পরিবেশে সংরক্ষণের পাশাপাশি বায়ু চলাচল বজায় রাখলে কৃষকরা পেঁয়াজ তুলনামূলকভাবে দীর্ঘ সময় ভালো রাখার সুবিধা পেতে পারেন।

এর ফলে কৃষককে পেঁয়াজ কাটার পরপরই কম দামে বিক্রি করার চাপ কিছুটা কমাতে এবং বাজারদর ভালো হলে পেঁয়াজ বিক্রির সুযোগ তৈরি করতে সহায়তা করতে পারে। একই সঙ্গে সংরক্ষণ ব্যবস্থাপনা আরও কার্যকর হলে কৃষি খাতে এ উদ্যোগের সুফল দ্রুত দৃশ্যমান হওয়ার প্রত্যাশা রয়েছে।

আর ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন উপজেলা পরিষদের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করবে।

কৃষি বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবিকার অন্যতম প্রধান ভিত্তি। তাই কৃষকের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কৃষি ক্ষেত্রে এমন সহায়ক উদ্যোগ গ্রহণ করায় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপিকে আন্তরিক ধন্যবাদ জানাস কৃষকরা।