সিরাজগঞ্জের ঐতিহ্যবাহি সেবা মুক্ত স্কাউট গ্রুপের ৩দিন ব্যাপী বার্ষিক স্কাউট ক্যাম্প সম্পন্ন হয়েছে। শনিবার ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপনী ঘোষনা করা হয়।
গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের ৩নং ক্রসবার বাধ স্কাউট গার্ডেন এরিয়ায় শুরু হওয়া বার্ষিক ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক,গণপতি রায়।
সংগঠনের সহসভাপতি গোলাম মোস্তফা রুবেল এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি প্রেসিডেন্ট রোভার স্কাউট এম এম কামরুল হাসান,গ্রুপ সম্পাদক রফিকুল ইসলাম,রোভার স্কাউট লিডার আসলাম উদ্দিন,সিনিয়র স্কাউট ইউনিট লিডার আমিনুল ইসলাম, প্রমুখ।
এসময় প্রধান অতিথি স্কাউটদের লাগানো বিভিন্ন জাতের বৃক্ষ ও স্কাউট কার্যক্রম ঘুরে দেখেন। ক্যাম্পের দ্বিতীয় দিনে সারাদিনের স্কাউট কার্যক্রম শেষে সন্দ্যায় অনুষ্ঠিত ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে বার্ষিক ক্যাম্পে অংশ নেয়া ৩৬জন স্কাউট,রোভার ও গার্লস ইন স্কাউটরা তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এসময় প্রতিষ্ঠা সভাপতি এমএম কামরুল হাসান,গ্রুপ সম্পাদক রফিকুল ইসলাম শামীম,আর এসএল আসলাম হোসেন,সিনিয়র ইউনিট লিডার আমিনুল ইসলাম,সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।