হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ খবর।কয়েকটি দেশের অনুরোধে এমন পদক্ষেপ বলে জানিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

আলোচনার মাধ্যমে বৈঠকের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে বলেও জানায় তেহরান।হরমুজ প্রণালিতে ইরান-ওমান যৌথ পথ খোলা নিয়ে আজ মাসকাটে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল।এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।