দেশ আমাদের দায়িত্বও আমাদের এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জ থেকে আরো একটি নতুন দৈনিক পত্রিকা প্রকাশিত হলো, যার নাম দৈনিক যমুনার কথা। নতুন ও রঙ্গীন কলেবরে প্রকাশিত দৈনিকটি সকালে শহরের বাজার ষ্টেশন থেকে পত্রিকা বিক্রেতা সমিতির সদস্য ,হকারদের মাঝে আনুষ্ঠানিক ভাবে হাতে তুলে দেন দৈনিক যমুনার কথা পত্রিকা সম্পাদক ও প্রকাশক বিমিষ্ট ব্যবসায়ি হাজী আব্দুস সাত্তার।
এসময় সিরাজগঞ্জ জেলা শহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মি,পত্রিকার কলাকুশলী ও পত্রিকা বিক্রেতাগণ উপস্থিত ছিলেন। এসময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হাজী আব্দুস সাত্তার সিরাজগঞ্জবাসীসহ সকল স্তরের পাঠকদের সহয়োগিতা কামনা করেন।