সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।‎

‎সোমবার দুপুরের সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

‎‎এতে প্রধান অতিথি ছিলেন,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

‎‎আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি সুলতানা, সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেনরিপন, মোঃ মনসুর রহমান, মোঃ মনজুর রহমান, মোঃ রায়হান উদ্দিন, মমওলানা হেলাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, অভিজিত পাল, মোঃ রাকিব হাসান, অনিকা খাতুন, সাধনা রাণী দেবনাথ, সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।
‎
‎এসময় জেলা ছাত্রদলের সভাপতি বলেন,‎শুধু গাছ লাগালেই হবে না প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
‎পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।