সেবা সংঘ আয়োজিত বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় সেবা সংঘ আয়োজিত বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২১০ জন ছাত্রীদের বিনামূল্যে ২১০ টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসির আহমেদ, সহকারী পরিচালক, সমাজ সেবা, ঝিনাইদহ। বিশেষ অতিথি আব্দুল হাই সিদ্দিক, উপজেলা সমাজ সেবা অফিস, ঝিনাইদহ সদর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আনিছুর রহমান, নির্বাহী পরিচালক, সেবা সংঘ। স্বাগত বক্তব্য দেন স্কুল শিক্ষক স্বপন কুমার ভট্টাচার্য।