কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মাঠ ভরাট প্রকল্পের অর্থ, ক্ষুদ্র মেরামত, মাঠে খেলার সরঞ্জাম স্থাপন ও অবৈধভাবে গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন (সোনালী) বিরুদ্ধে। শশুর বাড়ির এলাকা হওয়ায়, তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস নেই কারো। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
সরেজমিনে গিয়ে, বিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক সোনালী খাতুন নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে স্লীপের টাকা, ক্ষুদ্্র মেরামত, বিদ্যালয় মাঠ ভরাটের পৃথক দুটি প্রকল্পের অর্থ, মাঠে খেলার সরঞ্জামাদি স্থাপনে কাজে নয়ছয় করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া গত ৯ মাস আগে দুটি বড় তাজা জাম গাছ সরকারি নিয়মবহিভূত ভাবে প্রায় ১৮ হাজার টাকা বিক্রি করেন। সম্প্রতি গত শনিবার একই কায়দায় ৩টি ইউক্লিপটার ও ১টি মেহগণি তাজা গাছ বিক্রি করারও অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এবিষয়ে প্রধান শিক্ষক রাবেয়া খাতুন সোনালীর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে, তিনি ফোন কলটি বার বার কেটে দিয়েছেন।
উপজেলা প্রাথমিক কর্মকর্তা আব্দুল হাই চৌধুরীকে নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কেটে বিক্রিসহ নানা অনিয়মের কথা জিজ্ঞাস করলে তিনি কিছু জানেন না বলে জানান। তবে তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।