ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬, সিপিসি-২)। গতকাল বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল টার্মিনালের পশ্চিম পাশের রোড আইল্যান্ড এলাকায় অভিযান চালায়।

এ সময় তল্লাশি চালিয়ে ৬৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ গুরুতর অপরাধীদের বিরুদ্ধে এসআরবি’র অভিযান অব্যাহত থাকবে।