বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দামরুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ সেপ্টেস্বর) রাত সাড়ে ৮টায় দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিকে মরহুমের নিজ গ্রাম দামরুলে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে শেষ বারের মত শ্রদ্ধা জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, থানার অফিসার ইনচাজ তারিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।