রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড নিয়ে দু’পক্ষের রশিটানাটানি উত্তেজনা ও পাল্টাপাল্টি মানবন্ধন হয়েছে। পীরগঞ্জ আন্ডারপাসের নিচে পৌরবাসীর ব্যানারে বৃহস্পতিবার দুপুরে একটি পক্ষ ও অপর দিকে একই স্থানে আরেক পক্ষ পীরগঞ্জ বাসস্ট্যান্ড দোকান মালিক ও মটর শ্রমিকের ব্যানারে বিকেলে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, রংপুর-ঢাকা মহসড়ক ৬ লেনে উন্নীত হওয়ায় আন্ডারপাস নির্মাণের কারণে বাসস্ট্যান্ড সংকুচিত হয়েছে। প্রায়ই যানজটের সৃষ্টি হয় এতে যাত্রী ও সাধারন পথচারীরা চরম ভোগান্তীর শিকার হয়। এই কারনে পৌরবাসীর ব্যানারে আন্ডারপাসের দু’মাথায় বাসস্টপেজের দাবী করে মানববন্ধন করে।

এ নিয়ে মটর শ্রমিক ও দোকান মালিকরা বিকেলে একই স্থানে বর্তমান বাসস্ট্যান্ড স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন, পীরগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান জুয়েল, কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম। দুপুরে মানববন্ধনে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম ও সুরুজ আলী।