মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজারে একটি চায়ের দোকানে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জুয়ার আসর থেকে ৩৫ হাজার টাকা, তাস ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে পুলিশের তথ্য।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবলু শেখ, ইউনুস শেখ, জসিম শেখ, ইসরাত সেখ, সুখচাঁদ শেখ, বাহারুল ইসলাম, সাঈদ মোল্লা, দেলোয়ার হোসেন, আজের আলী শেখ, ইউনুস শেখ ও শাজাহান মোল্লা।

পুলিশের তথ্য অনুযায়ী, জুয়ার বোর্ড পরিচালনার অভিযোগে সাদ্দাম ও মোকাদ্দেস নামে দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গ্রেপ্তার ১১ জন বর্তমানে শ্রীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিযা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মাগুরার পুলিশ সুপার বলেন, মাগুরায় মাদক, জুয়া সহ সকল অসামাজিক কাজ চলতে দেযা হবেনা।