জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, ঝিনাইদহ শাখার আয়োজনে ঝিনাইদহ শহরের রফি টাওয়ারের চতুর্থ তলা মিলনায়তনে শনিবার রাত ৯ টায় অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে মত বিনিয়মত সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আয়ুব হোসেন রানা, বক্তব্য রাখেন মোঃ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, মোঃ রাসেল আহম্মেদ, সব্দুল হোসেন। বক্তাগণ বলেন মানব সেবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।