জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ কমিটির অনুমোদন দেয়।
শনিবার ( ২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং পরে মিষ্টি বিতরণ করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

জানা যায়, কেন্দ্রীয় যুবদলের ঘোষিত জেলা কমিটির ৭ সদস্যের কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মোস্তাফিজুর রহমান সুমনকে। সহ সভাপতি হয়েছেন জাকারিয়া মিলন। এছাড়া ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোজাক্কির রহমান রাব্বিকে।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, ঘোষিত আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে জেলা যুবদলের পূর্ণাঙ্গ ১০১ সদস্যের কমিটি গঠন করতে হবে। এরপর তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে।

কুষ্টিয়া জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বলে মনে করছেন নেতায় কর্মীরা।

কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম বলেন, কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি ফুয়াদ রেজা ফাহিম বলেন, কেন্দ্রীয় যুবদল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি বড় ধরনের দায়িত্বও। দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত মেনে কুষ্টিয়া জেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব।

তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে আগামী দিনে সংগঠনকে গতিশীল করার চেষ্টা থাকবে। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।