পুলিশ লাইন্স, মাগুরায় জেলা পুলিশ, মাগুরার আয়োজনে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ ও মাদক নিয়ন্ত্রণ আইন-২০২৬ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ ও ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট আইনসমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, আইন প্রয়োগের পদ্ধতি, বিধিবিধান এবং আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়।
সভাপতিত্ব করেন থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা।
প্রশিক্ষণ কর্মশালায় জুয়া প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইনসমূহের যথাযথ প্রয়োগ, আইনগত বিষয়াদি সম্পর্কে সম্যক ধারণা অর্জন এবং দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।