কুষ্টিয়া জেলা যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনিসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে মিছিলটি শুরু হয়।
এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুষ্টিয়া জেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ, মিছিলে নবনির্বাচিত কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহসভাপতি জাকারিয়া মিলন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।