খুলনার লবণচরা থানাধীন হরিণটানা আশিবিঘা এলাকায় পরিত্যক্ত একটি ঘর থেকে বিদেশি পি-স্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গু-লি উ-দ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার ২৩ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে খুলনা জোনের এসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, একটি হ-ত্যা মামল গ্রে-ফতার আব্দুল আউয়ালকে জিজ্ঞাসাবাদের একপর্যায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হরিণটানা আশিবিঘা আল-আকসা মসজিদ গলিতে অভিযান চালানো হয়।

এ সময় কথিত শীর্ষ সন্ত্রাসী ও শুটার ইসরাফিলের বাড়ির পাশে একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরে কাঠের গুঁড়ার বস্তার নিচ থেকে আব্দুল আউয়ালের দেখানো মতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

আব্দুল আউয়াল (২৫) খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, লবণচরা থানার গত ২০ আগস্টের ৩০২/৩৪ ধারার হত্যা মামলায় তিনি গ্রেফতার রয়েছেন।

ওই মামলায় গ্রেফতার অপর এক আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও আব্দুল আউয়ালের নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, ২৩ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অস্ত্রের বিষয়ে তথ্য দেন।

পরে তার দেখানো স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।