ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে অবৈধভাবে সার মজুতের দায়ে বিএডিসির সার ডিলার মেসার্স সৌভিক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
এ সময় অবৈধভাবে মজুত রাখা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়। সার বিক্রি ও জরিমানাসহ মোট ৫০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।
কৃষকদের জন্য বরাদ্দকৃত সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা।