গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহরাব আল আকাশ, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মী।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।