রোনালদোর বয়স ৪২ এর কাছাকাছি। এর মধ্যেই অর্জন করেছেন অসংখ্য সাফল্য। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই কিংবদন্তি। বয়স বাড়লেও এখনো খেলে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালকে এনে দিতে চান আরও কিছু সাফল্য। তবে সাম্প্রতিক সময়ে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সামনে এলো আরও বড় তথ্য।

পর্তুগাল ও ডেনমার্কের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হঠাৎ ক্যাম্প ত্যাগ করায় ৪১ বছর বয়সী এই কিংবদন্তির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর জল্পনা এখন নতুন করে দানা বেঁধেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৪১ বছর বয়সী রোনালদো জানান, জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে কথা বলেই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটি স্পষ্ট করেননি পর্তুগালের অধিনায়ক। বরং বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোনালদো আরও লিখেছেন, ‘সময় হলে আমি সব পর্তুগিজকে জাতীয় দল থেকে সরে যাওয়ার কারণ সত্যি করে জানাব। এই দলের প্রতি আমি সব সময়ই নিবেদিত ছিলাম।’ তিনি তার বিবৃতিতে তার দলের প্রতি শুভ কামনাও জানান।

সাম্প্রতিক সময়ে পর্তুগালের একাদশে রোনালদোর ভূমিকা নিয়েও চলছিল তুমুল আলোচনা। ওয়েলসের বিপক্ষে ম্যাচে শুরু থেকে খেললেও নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পুরো সময়টাই বেঞ্চে কাটান তিনি। প্রতিযোগিতামূলক ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে থাকার ঘটনা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে দীর্ঘ ১৮ বছর পর দেখা গেল।

এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে শুরুতে না রাখার বিষয়টি নিশ্চিত করেন কোচ জেসুস। তবে রোনালদোর সঙ্গে কোনো বড় ধরনের বিরোধের কথা অস্বীকার করেন তিনি।

কোচের সংবাদ সম্মেলনের পরই পরিস্থিতি নতুন মোড় নেয়। ফেডারেশন সভাপতির সঙ্গে আলোচনার পর ক্যাম্প ছাড়েন রোনালদো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনও তার ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

রোনালদো এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। ফলে তার রহস্যময় মন্তব্যের পর স্বাভাবিকভাবেই অপেক্ষা তৈরি হয়েছে। ঠিক কী কারণে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই পর্তুগিজ তারকা, সেই ব্যাপারে স্পষ্টভাবে কেউ এখনও কিছু জানায়নি।