মঙ্গলবার সূর্য উদয়ের সাথে সাথে ঝিনাইদহ জেলার সর্বস্তরের মানুষ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেন।
ঝিনাইদহ হামিদুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল। মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্মকর্তাগণ।
ঝিনাইদহের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান সহ জেলা থানা পৌর নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, প্রাক্তন সেনা কল্যাণ সমিতি, প্রেসক্লাব, আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেন। মসজিদে মিলাত, মন্দির ও গীর্জা প্রার্থনার করা হয়। পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গনে বিজয় মেলার উদ্বোধন করা হয়।