ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মামুন হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার কুল্লাগাছা মাদ্রাসার সামনে একটি বিপরীতমুখী ট্রাক্টর একটি ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ভ্যানচালক মামুন হোসেনসহ ভ্যানে থাকা পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুন হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন হোসেন মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের বাহাদুর খানের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।