বগুড়ার শেরপুরে চলন্ত মোটরসাইকেলে বিপজ্জনক কসরত (বাউলি) করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে ইব্রাহিম হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার গাড়িদহ ইউনিয়নের রানীনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ইব্রাহিম। রানীনগর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর চলন্ত অবস্থায় তিনি বিপজ্জনক কসরত করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা আইল্যান্ডে সজোরে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে করে স্বজন দের নিকট হস্তান্তর করা হয়েছে।