ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

রোববার ভোরে চারা তলা পাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১৪৫ বোতল উইনক্রেক্স সিরাপ, ১৮৯ বোতল ফেয়ারডিল সিরাপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।