রাজধানীর খিলাগাঁও খিদমাহ হাসপাতালে একজন অসুস্থ রোগীকে চিকিৎসকের মারধর ও লাঠি নিয়ে তেড়ে যাওয়ার একটি অভিযোগ ও ভিডিও গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন পোস্টের দাবি অনুযায়ী, খিদমাহ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও পর্দা রক্ষা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। চিকিৎসকের আচরণে ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনরা যখন প্রতিবাদ করেন এবং মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করেন, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযুক্ত চিকিৎসক স্বজনদের ওপর চড়াও হন এবং একপর্যায়ে হাতে একটি লাঠি নিয়ে মারমুখী ভঙ্গিতে তাদের দিকে তেড়ে আসেন।স্বজনরা যখন তাকে প্রশ্ন করেন, “আপনি কেন লাঠি হাতে নিয়েছেন? মারবেন? তখন তাকে লাঠি উঁচিয়ে অত্যন্ত উগ্র ও অপেশাদার আচরণ করতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষ এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।চিকিৎসকের মতো একটি সংবেদনশীল পেশায় থেকে রোগীর সাথে এমন মারমুখী আচরণ কীভাবে সম্ভব, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই অভিযুক্ত ব্যক্তির চিকিৎসা সনদ (BMDC রেজিস্ট্রেশন) সঠিক কিনা তা যাচাই বাছাই করে দেখার অনুরোধ যানিয়েছেন।এবং বিগত দিনে এই খিদমাহ হাসপাতালে ডাক্তারদের অবহেলায় ভুল চিকিৎসায় মৃত্যু সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।