বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু সাঈদ সেন্টু (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
সাবেক ইউপি সদস্য আবু সাঈদ সেন্টু ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাদ যোহর মণিনাগ ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে মণিনাগ কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।