আধ্যাত্বিক গুরু ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস ২০২৬ইং পালন উপলক্ষ্যে মঙ্গল বার ৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ) কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭,১৮,১৯ অক্টোবর তিন দিন ব্যাপি তিরোধান অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ ইয়াসমিন বেগম। সভাপতিত্ব করেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমি, কুষ্টিয়ার সভাপতি মোঃ তৌহিদ বিন-হাসান। সভায় জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।