মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি অধিকরণের ফলে ক্ষতিগ্রস্ত ৭০ জন ব্যক্তির মধ্যে ২ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ৯৬৬ টাকার এল এ চেক বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বৃহস্পতিবার দুপুরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শ্বাশতী শীল অনুষবঠানে সভাপতিত্ব করেন। সহকারী কমিশনার ভূমি মোঃ শাহরিযার প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ভূমি মালিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, বাংলাদেশ রেলওয়ে মধুখালী হতে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মান প্রকল্পের ৬৮ জনকে ২ কোটি ৫২ লাখ ৪৯ হাজার ৩৮৭.৯২ টাকার, মাগুরা শ্রীপুর মহাসড়ক বাক সরলীকরণসহ সম্প্রসারণ প্রকল্পে ১ জন ৫ লাখ ৫৭ হাজার ৩৪৫. ৪১ টাকার এবং একই প্রকল্পে অপর জনকে ৮০ হাজার ২৪১..৪১ মিলে মোট ২ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ৯৬৬.২৭ টাকার চেক প্রদান করা হল।
তিনি বলেন,এ নিয়ে রেলপথ নির্মান প্রকল্পে ১১৩ কোটি ১৭ লাখ ৫ হাজার ৩১৯.৬৯ টাকা যা মোট ক্ষতি পুরনের ৫১ শতাংশ।মামলার কারনে ৩৬শতাংশ ক্ষতিপূরণ দেয়া সম্ভব হচ্ছেনা। অপরদিকে বাক সরলীকরন প্রকল্পে ২৩ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮৬৭.০২ পরিশোধ করা হযোছে। পরিশোধিত ক্ষতিপূরনের হার প্রায ৬৩ শতাংশ।
একই প্রকল্পে ৩কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৯৬৫. ৭১ টাকা পরিশোধ করা হয়ছে। পরিশোধিত ক্ষতি পরনের হার ৪২ শতাংশ। এ ক্ষেত্রে জেলা প্রশাসন স্বচ্ছতা, জবাবদিহিতা নিরপেক্ষতা আইনানুগতা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান জেলা প্রশাসক।