সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ উৎসবমূখর করতে ঝিনাইদহ জেলায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রক্ষায় আসন্ন দূর্গাপূজা ঘিরে আইন শৃংখলা রক্ষাবাহিনীর পাশাপাশি হিন্দুসম্প্রদায়ের নেতাদের সঙ্গে বিএনপি কর্মিরাও সার্বক্ষণিক পাহারা দেওয়া শুরু করেছে।
কোন রকম বিশৃংখলা সৃষ্টি না হয়। সে বিষয়ে সতর্ক রয়েছে। এ বছর জেলায় ৪৬৫টি মন্ডবে পূজা অনুষ্ঠিত হচ্ছে । শুভ মহালয়া , শরতের আকাশে সাদা মেঘের ভেলা কাশফুলের দোলা আর ভোরের স্তব্ধতা ভেঙে আসা চন্ডিপাঠ শুধু দূর্গাপূজার আগমনী বার্তা নয় প্রয়াত পূর্বপূরুষদের স্মরন, আতœার শান্তিকামনা, অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির জাগরণের প্রতিক।
ঘটস্থাপন, বিশেষ পূজা, আগমনী সংগীত, সাংস্কৃতিক আচার অনুষ্ঠান শনিবার ভোর থেকে শুরু হয়েছে। মহালয়া আমাবস্যাকে দর্পনের শ্রেষ্ঠতম দিন হিসাবে নির্ধারন করাহয়। কারণ পিতলোক থেকে আত্মারা এইদিন পৃথিবীতে অবতরণ করেন বলে ধারণা করা হয়। মহালয়া একটি পার্বণ, মহালয়া শেখায় দানের গুরুত্ব ও কর্তব্য।