আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি, মহিলা দল সহ অংগ সংগঠনের নেতা কর্মীরা নীলফামারী -৪ আসনের প্রতিটি ওয়ার্ডে একসাথে নির্বাচনী প্রচারনা করেন।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের নির্দেশনায় সকাল সারে ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত একটানা প্রচারনা চালানো হয়।
নীলফামারী- আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গফুর সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘোষনা বাস্তবায়ন সহ তাঁর হাতকে শক্তিশালী করতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানাতে ভোটারের দ্বারেদ্বারে গিয়ে নির্বাচনী প্রচারনা চালানো হচ্ছে। তিনি বলেন, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা মিলে নীলফামারী -৪ আসন।
এ আসনে সৈয়দপুর পৌরসভায় রয়েছে ১৫ টি ওয়ার্ড, উপজেলায় ৪৫ টি ওয়ার্ড। আর কিশোরগঞ্জে রয়েছে ৮১ টি ওয়ার্ড। এসব ওয়ার্ডে বিএনপির যেসব নেতা কর্মীর বসবাস।তারা সেসব ওয়ার্ডে দলবদ্ধ ভাবে একই সাথে এবং একই সময়ে ৩১ দফা দাবী বাস্তবায়ন ও ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানাতে এই নির্বাচনী প্রচারনা চালানো হয়েছে আগামীতেও একই নির্বাচনী প্রচারনা চালানো হবে বলে জানান তিনি।
সৈয়দপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু বলেন, দলীয় ৩১ দফা বাস্তবায়ন ও নীলফামারী -৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গফুর সরকারকে জয়ী করতেই সকল নেতা কর্মী নিজ নিজ ওয়ার্ডে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে।
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান কবির রুনি জানান, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীলফামারী-৪ আসনের প্রার্থী আলহাজ্ব গফুর সরকার এর স্বপক্ষে প্রচারনা চালাচ্ছি। এতে শতকরা ৯০ ভাগ ভোটারের সারা মিলছে।আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত বলে আমরা আশাবাদী।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক সাহিন আকতার সাহিন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার প্রামানিক বলেন,নীলফামারী-৪ আসনের প্রায় মানুষ বিএনপি ঘরানার।
একারনে আমরা এ আসনের ১৪১ টি ওয়ার্ডের সকল নেতা কর্মী নিজ নিজ এলাকা থেকে নির্বাচনী প্রচারনায় আলহাজ্ব গফুর সরকারের ভোট প্রার্থনা করছি। আমাদের বিশ্বাস জনগন যেভাবে সারা দিচ্ছে, তাতে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন ইনশাআল্লাহ।
এই নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড ওবায়দুর রহমান, সহ-সভাপতি নিক্কি আগরয়াল, সহ-সভাপতি জনী, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, ছাত্র দল সভাপতি ইন্জিনিয়ার আরমান হোসেন, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক সোহাগ, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা রহমান সহ প্রায় ৫ শতাধিক নেতা কর্মী। সব শেষে বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের নেতা হাদির সুস্থা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।