জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঝিনাইদহের কৃতি সন্তান, দানবীর সমাজসেবক মোঃ আয়ুব হোসেন রানা মনোনীত হওয়ায় ঝিনাইদহ জেলা বিএনপির জেলা সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার দুপুর ২ টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোঃ আয়ুব হোসেন রানা, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, সদস্য অধ্যাপক মোঃ কামাল হোসেন, মোঃ মানোয়ার হোসেন, মুক্ত, মোঃ ছবদুল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনটি দীর্ঘদিন ধরে দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের কে বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ, অসহায়দের মাঝে কাপড় ও খাদ্য বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।