নীলফামারী ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে কর্মরত রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্র নাথ মন্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেস করেছেন ওই হাসপাতালের চিকিৎসক বৃন্দ।
এ ঘটনায়, নাঈম নামের (২১) একজন যুবককে ঘটনাস্থলে গ্রেফতার করে পুলিশ। মানববন্ধনে বক্তরা বলেন, রবিবার (১১ অক্টাবর) দেড়টার দিকে আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট নিয়ে ঝগড়ার একপর্যায়ে কর্মরত অবস্থায় তাঁর কক্ষে প্রবেশ করে চড়, থাপ্পর, কিল, ঘুষি মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে এবং নাঈমকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যপি প্রতিবাদ সমাবেস ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পাঁচ দফা দাবি আদায়ে বক্তব্য রাখেন, নীলফামারী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ডা. নেওয়াজ মাহমুদ, ডা. সজল কুমার ঘোষ, গাইনী বিশেষজ্ঞ হাসিনা বানু, হাসপাতালের আবসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দেবব্রত হালদার, শিশু বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন, সার্জারী বিশেষজ্ঞ ডা. সোহরাব হোসেন, ড্যাবের আহব্বায়ক ডা. সোহেলুর রহমান সোহেল ও নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ জিম্মা হোসেন প্রমুখ। এসময় ইন্টার্নী চিকিৎসকসহ সর্বস্তরের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
দাবির মধ্যে রয়েছে, হামলাকারীর সুষ্ঠ বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে, হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, জনবল সংকট দ্রুত নিরাশন ও শুন্য পদ গুলো পুরণ করতে হবে, দ্রুত চিকিৎসক নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে, হাসপাতালের গেট সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।
এ ব্যাপারে, নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, চড়, থাপ্পর, কিল, ঘুষি ও সম্মানহানির অপরাধে ৩৩২,৩৫৩,৪২৭,৫০৬ ধারায় আসামি নাঈমকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।