নওগাঁর পোরশায় থানা পুলিশের বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিক-নির্দেশনায় গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো জিআর ১১৯/১৯ মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার জুগিডাঙ্গা গ্রামের দুরুল হোদার ছেলে জসিম(২৬) ও জিআর ৫৮/২০ মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার নিষ্কিনপুর গ্রামের গুল মোহাম্মাদের ছেলে নুর আমিন (৩৯)। এবং জিআর ২৫৩/২৩ মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী উপজেলার ডাহুকি ডাঙ্গাপাড়া গ্রামের আঃ রশিদের ছেলে আতাউজ্জামান (২৯)। গতকাল বুধবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের করা হয়েছে।