ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের মত বিনিময় সভা বুধবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আয়ুব হোসেন রানা। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অভিভাবক সদস্য আব্দুর রশিদ, স্কুল ছাত্রী মোছাঃ লামিয়া খাতুন, মোঃ জিসান, অভিভাবক সদস্য মুক্তার হোসেন, নারগিস খাতুন প্রমুখ।
বক্তাগণ স্কুলের পড়াশোনার মান বৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার আহবান জানান।