আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ ইং র্যাব, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত অংশগ্রহণে গড়াই নদীর পাড়ে অবস্থিত রবীন্দ্র-লালন উদ্যান এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অপর দিকে মাটির তৈরি কল্কি ২০০০ পিস জব্দ করে নিয়ে যায় জেলা পুলিশ।
লালন মেলা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও মানবতার মিলনমেলা। এই আয়োজনকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর এবং এ ধরনের অভিযান মেলা চলাকালীন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জনসাধারণের প্রতি আহ্বান: মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের পাশে থাকুন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা জেলা প্রশাসনকে অবহিত করুন। মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন বেছে নিন।