কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
খুলনার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল ০৮ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১৩.৭ কেজি হরিণের মাংসসহ ৪ টি পা, ১ টি মাথা এবং ১ টি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।