১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার থেকে ৪০ বস্তা চোরাই পথে যাওয়া ডিএপি সার ও ১১ কার্টুন রোটন গোল্ড ঔষধ জব্দ করেছে শালিখা থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিস। সার বহনকারী গাড়িটি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলা থেকে চোরাই পথে মাগুরা জেলার গাংনালিয়া বাজারে যাচ্ছিল ৷
এসময় আড়পাড়া বাজারে গাড়ীটি পৌছালে সারের গাড়িটি এলাকাবাসীর নজরে পড়ে৷ উপজেলা নির্বাহী অফিসারকে সারের বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন শালিখা থানা পুলিশ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেনকে সরেজমিনে পাঠিয়ে সার বোঝায় গাড়ীটি জব্দ করেন৷