লাল-সবুজের জার্সিতে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা নিয়ে সাফের মঞ্চে নামার অপেক্ষায় বাংলাদেশ। হামজা, জামালদের সঙ্গে প্রবাসী ও তরুণদের মেলবন্ধনে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে কোটি সমর্থক। এবার কি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের ফুটবলে আবার ও ফিরবে সেই গৌরবের মুহূর্ত?

শনিবার (২৪ অক্টোবর) আসন্ন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। ঘোষিত দলে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শামিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদসহ জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়। নতুন মুখের পাশাপাশি প্রবাসী ফুটবলারদের উপস্থিতিতে দল সাজিয়েছেন কোচ।

প্রাথমিক স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ। অন্যদিকে দলে জায়গা পেয়েছেন তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ঈসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, হৃদয়, সৈয়দ কোয়াজেম কিরমানে শাহ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

প্রবাসী ফুটবলারদের মধ্যে হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমের পাশাপাশি রয়েছেন ফারহান আলী ওয়াহিদ, রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান। এ ছাড়া স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন সুকি ইতোফুসা, মিনহাজুল করিম শাদিন ও অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

এদিকে মূল ২৮ সদস্যের তালিকার বাইরে থেকেও অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন আরও দুই ফুটবলার। তারা হলেন মো. ইসহাক আকান্দো ও মো. আসিফ। তবে অনুশীলনের সুযোগ পেলেও প্রাথমিক দলের আনুষ্ঠানিক তালিকায় তাদের নাম রাখা হয়নি।

সাফ চ্যাম্পিয়নশিপের জন্যে বাংলাদেশের ঘোষিত স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কোয়াজেম কিরমানে শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতুফুসা, মিনহাজুল করিম শাদিন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান।