রাঙ্গামাটি চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ সহ ১ব্যক্তিকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ২১ লিটার মদ সহ পাইমং মারমা (৫০) কে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে বাজার এলাকায় একটি দোকানে অভিযান চালায়।

এসময় ঐ দোকানের ভিতরে ২১ লিটার চোলাই মদ সহ পাইমং মারমা (৫০) কে আটক করা হয়। তাকে আজ রবিবার সকালে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে চন্দ্রঘোনা