মাগুরার শ্রীপুরে র্সাকো ভেঙ্গে পড়ায় ১ মিনিটের পথ এখন ৪ কিলোমিটারে এসে দাড়িয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার নৌহাটা গ্রামের একটি সাঁকো কাদিরপাড়া গ্রামের সঙ্গে সংযুক্ত ছিল। সাঁকোর উপর দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে আসছিল। কিন্তু উহা হঠাৎ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
জনসাধারণের চলাচলের সুবিধার্থে এলাকার যুব সমাজের উদ্যোগে এক দুই বছর পরপর এখানে একটি সাঁকো তৈরি করা হয়। স্কুল-কলেজের ছেলেমেয়েরা এই সাঁকোটি ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করে। এছাড়া কাদিরপাড়া ও নৌহাটার মাঠ থেকে কৃষকেরা তাদের ফসলাদি আনা নেওয়া করেন। সাঁকোটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হানু নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখন এক মিনিটের পথ ৪ কিলোমিটার অতিক্রম করতে হচ্ছে। ফলে সব শ্রেণীর মানুষের এখন কাজ কর্মে ব্যাপক বিঘ্ন ঘটছে। কর্ম স্থলে যেতে যেমন সময় ব্যয় হচ্ছে, অনেক ক্ষেত্রে আবার অর্থ দন্ডও হচ্ছে।
এখানে একটি ব্রীজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। ইউনিয়নের চেযারম্যান আয়ুব খান জানান, সাতকোটি নির্মানের চেস্টা করা হচ্ছে।