গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিশ্বাসহলদিয়া(মুগারজান)গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে হকের বাড়িতে আজ সোমবার শেষ বিকালে অসাবধানতার কারণে ছোট বাচ্চার গ্যাস লাইটের(ম্যাছ লাইট)এর আগুন জ্বালালে তা ঘরের মশারীতে লাগলে তা দ্রুতই ঘরের বিছানা, আসবাবপত্র লেগে মুহুর্তের মধ্যে দাউ-দাউ করে জ্বলে উঠে নিমিশেই দুটিঘর, বেশকিছু হাঁস-মুরগি ও অন্যান্য, জিনিসপত্র, এবং এনজিও-র ঋনের ২০হাজার নগদ টাকা ভস্মীভূত হয়ে যায়।
এতে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ধারণা করা হয়েছে। বর্তমানে পরিবারটির মাথাগোঁজা ঠাইপযন্ত নেই।বর্তমানে দিন মজুর এনামুল স্ত্রী-পুত্র,কন্যা সন্তান, বৃদ্ধ বাবা-মা সহ প্রতিবেশির উঠানে গাছতলায় কোনমতে রাত্রি যাপন করছে। তার এই দুঃসময়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,,ও জেলা ত্রান কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করেছেন।