জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মাগুরার জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত উপ পরিচালক আজম উদ্দীন, উপ পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিযেশন মাগুরা জেলা শাখার সভাপতি শেখ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলার ৩৯ জন্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় গতি সভার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বক্তারা সভায় রাসায়নিক সারের পাশাপাশি জ্বৈব সারের উৎপাদন বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সভায় জানান হয়, মাগুরা জেলায় সারের সংকট নেই, আগামী বোরো মৌসুমে সারের সরবরাহ ঠিক রাখার জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষ তৎপর রযেছে বলে জানান হয়।