বেকার সমস্যা সমাধানে জাতীয় পর্যায়ের প্রায় ৭০টি চাকুরি দাতা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে এক বিশাল জব ফেয়ারকে ঘিরে চাকুরি প্রত্যাশীদের ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাসে চলছে চাকুরি মেলা। মঙ্গলবার (২৭ অক্টোবর) এই মেলার শুভ উদ্বোধন করেন, সমাজ কল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেডএম জাহিদ হোসেন ।

রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে অনেক সময় চাকুরি মেলার আয়োজন করা হলেও উপজেলা পর্যায়ের বিরামপুরে কখনও এরকম মেলা হয়নি। উত্তর জনপদের এ এলাকার বেকারগণ চাকুরির আশায় রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বাক্ষাৎকার বা পরীক্ষা দিতে গিয়ে অর্থ ব্যয় ও সময় অপচয়ের পাশাপাশি অনেক ভোগান্তির শিকার হন। তাঁদের দূর্দশা লাঘব এবং কর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজ কল্যাণ এবং মহিলা ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এবার চাকুরি দাতাদেরই বিরামপুরে আনার পরিকল্পনা করেন।

তাঁর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় উত্তর জনপদের বিরামপুর সরকারী কলেজ মাঠে বসেছে জব ফেয়ার বা চাকুরি মেলা। দেশের শীর্ষস্থানীয় প্রায় ৭০টি বেসরকারী প্রতিষ্ঠান তাঁদের জনবল খুঁজে নিতে এ মেলায় অংশ গ্রহণ করছে। চাকুরি দাতা ও চাকুরি প্রার্থীদের এ দিনটিকে ঘিরে চাকুরি প্রার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাস। উপজেলা প্রশাসনের আয়োজন এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিতব্য দিন ব্যাপী মেলা চলছে।

জব ফেয়ার আয়োজনে আশা বিরামপুর সরকারি কলেজ মাঠে আসা কিছু যুবক বলেন, জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলো চাকুরি দিতে প্রথম বারের মতো বিরামপুর আসছে এ কথা শুনেই আমরা শিহরিত। এই মেলাকে ঘিরে আমাদের মতো বেকার চাকুরি প্রার্থীদের মাঝে আশার ঘটেছে। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উচ্ছ্বাস নিয়ে এসেছি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজুয়ানুল হক দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, বিরামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ জেলা উপজেলার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।