বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য পাচার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে জবরদস্তি তাঁদের সামরিক চুক্তিতে স্বাক্ষরে বাধ্য করার প্রমাণ পেয়েছে কমিশন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এরকম অনেক বাংলাদেশিকে পরে পাঠানো হয়েছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে।
জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮টি দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগের ঘটনা তদন্ত করে ২৯টি দেশের ক্ষেত্রে প্রতারণা বা জবরদস্তির প্রমাণ মিলেছে। তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ।
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন মাধ্যমে নিরাপত্তাকর্মী, গাড়িচালক, নির্মাণশ্রমিক ও কারখানার কর্মী হিসেবে ভালো বেতনের চাকরির প্রস্তাব দেয়া হতো। পরে এদের অনেকেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত, আহত, বন্দী কিংবা নিখোঁজ হয়েছেন।